রোজদিন ডেস্ক :
দল প্রতীক হাতছাড়া হওয়ার পর নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী ও রইল না মমতা শিবিরের। তাঁদের প্রার্থী সঞ্চিতা প্রধান দে আজ প্রার্থী পদ প্রত্যাহার করেছেন।
মমতাপন্থী তৃণমূল নন্দীগ্রাম কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বলে জানা যায়।
নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে শিক্ষকের চাকরি মেলার অভিযোগ ও ছিল বলে প্রকাশ।
আজ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। এরপর হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে গিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করেন। আগামী কাল তা প্রত্যাহারের শেষ দিন ছিল।
মমতা ব্যানার্জি জানিয়ে দেন, তাঁদের শিবির নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে।
প্রসঙ্গত, তৃণমূলের প্রতীক ফ্রিজ করা নিয়ে গতকাল রাত থেকেই প্রতিবাদে সরব হয় জাতীয় কংগ্রেস। আজ দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এই সব নিয়ে বিজেপি, নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ান। বিকেলে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে সুবার্তা দিলেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment