প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narandra Modi) ফোন নেপালের প্রধানমন্ত্রীকে

Spread the love

রোজদিন ডেস্ক : নেপালে শান্তি ও সুস্থিতির জন্য ভারত তাঁদের পাশে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narandra Modi) জানিয়েছেন। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি-কে দূরভাষে এই কথা জানান তিনি। সমাজমাধ্যমে মোদিজি জানান, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে কথা হয় তাঁদের।

নেপালের সাম্প্রতিক বিয়োগান্ত ঘটনায় নিহতদের পরিবারকে তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ওই দেশের শান্তি ও সুস্থিতির জন্য ভারত তাঁদের পাশে আছে বলে সুশীলা কার্কি-কে জানান তিনি।

আগামী কাল নেপালের জাতীয় দিবস উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি মাসে তুমুল গণবিক্ষোভে নেপালে ৫১ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হন। প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির পতনের পর অর্ন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। প্রতিবেশী এই দেশের ওপর নজর আছে চিনেরও। এই পরিস্থিতি তে সতর্ক দৃষ্টি রাখছে ভারতও। নেপালের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় তাঁরাও যে আগ্রহী,  সুশীলা কার্কি-কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই বার্তা দিলেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*