পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কেরালায় মাথাখেকো অ্যামিবার আক্রমণে তটস্থ সবাই। এই রোগের নাম অ্যামিবিক মেনিনগো এনসেফ্যালাইটিস। এর ছোবলে মৃত্যু হয়েছে ১৯ জনের ৬৭ জন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত। এই রোগে তিন মাসের শিশু থেকে ৫২ বছর বয়স্ক ব্যক্তি আক্রান্ত হচ্ছেন সবাই। করোনা নয়, এই রোগে এখন চোখের ঘুম উড়েছে কেরালার।
  2. আজ রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমারকে ভোট চোরদের রক্ষাকর্তা বলেন। পরে কমিশন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একে সর্বৈব  মিথ্যা ও  ভিত্তিহীন বলে অভিহিত করে।
  3. সোশ্যাল মিডিয়ায় নজরদারি করছে কমিশন। এসআইআর নিয়ে ভুল তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে।
  4. শিক্ষকের দ্বারা আদিবাসী ছাত্রী খুন, ফুটছে রামপুরহাট। প্রধান শিক্ষক কেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেননি তাই হেডমাস্টার মশাই ও আক্রান্ত হন।
  5. কুড়ি সেপ্টেম্বর থেকে অবরোধের ডাক কুর্মিদের ।রেল ও রাস্তা অবরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ হাইকোর্টের। পদক্ষেপ নিতে হবে রাজ্যকে।
  6. ব্রিজ তৈরির দাবিতে খানাকুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পাশাপাশি চাঁদা তুলে ব্রিজ তৈরিতে উদ্যোগী এলাকার মানুষ। তাতেও বাধা প্রশাসন। স্থানীয় গ্রামবাসীদের লিখিত দিয়ে গেলেন বিডিও, প্রশাসন বাধা হবে না।
  7. মুর্শিদাবাদের জঙ্গিপুর সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উদাসীন। চরম অব্যবস্থায় তীব্র ক্ষোভ উগরে দেন রোগীর পরিবার পরিজন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেন।
  8. রাজ্যের মন্ত্রী থেকে মেয়র বিশ্বকর্মা পুজোয় মাতলেন সবাই। তৃণমূল ভবনে শোভনদেব চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে হয় পুজো। ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি, নেতা জয়প্রকাশ মজুমদার, মনীষ গুপ্ত-সহ অন্যান্য নেতা কর্মীরা।
  9. নেপাল দিবসের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে উদ্ভূত পরিস্থিতিতে সমবেদনা জানিয়ে নেপালের ভবিষ্যৎ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
  10. মুখ্যমন্ত্রীর কথা ও সুরে টালা প্রত্যয়ের থিম সং গাইলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে লিখলেন থিম সং। প্রসঙ্গত চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে বাজবে তাঁর লেখা গান।
  11. ১৯ বছর পর মহালয়ার গান গাইবেন সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।
  12. দুর্গাপুজোর থিমে দিঘার জগন্নাথ মন্দির। কলকাতা বর্ধমানের পর এবার শিলিগুড়ির দুর্গাপুজোর  মণ্ডপ তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। ক্লাবের নাম ঘুঘুমারি জনশ্রী ক্লাব।
  13. সম্প্রীতির পুজো । সারা বছর দুই মেয়েকে নিয়ে হিন্দু দেবদেবী তৈরি করেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের নারাজল গ্রামের ইসমাইল চিত্রকর। নজরুলের সেই লাইনগুলি মনে করিয়ে দেয় মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান/ মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।।
  14. চীন মাস্টার সুপার ৭৫০ ব্যাডমিনটনে প্রথম রাউন্ডে জয় পেলেন সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি। যদিও শুরুতেই ম্যাচ থেকে বিদায় নেন লক্ষ্য সেন।
  15. তিস্তা জলঢাকায় লাল সতর্কতা জারি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*