রোজদিন ডেস্ক : রাজ্য সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আর ও ৪৫ জন বন্দিকে মুক্তি দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজমাধ্যমে এই কথা জানিয়ে বলেন, ২০১১ সাল থেকে এখন পর্যন্ত এমন ৮৪০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। ১৪ বছর সংশোধনাগারে থাকার পর তাঁদের আচরণ খতিয়ে দেখে এই মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত এই বন্দিদের আচরণ ভাল ছিল বলে মুখ্যমন্ত্রী জানান। এই মুক্তিদান তারই স্বীকৃতি। তিনি আরও বলেন, সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে মূল স্রোতে ফেরানো। মুখ্যমন্ত্রীর আশা, মুক্তিপ্রাপ্ত এই বন্দিরা তাঁদের নতুন মুক্ত জীবনে সুনাগরিক হবেন। তবেই তাঁদের (সরকারের) এই প্রচেষ্টা সফল হবে।
মুখ্যমন্ত্রী মুক্তিপ্রাপ্ত সব বন্দি ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Be the first to comment