ফের কুর্মীদের (kurmi) লাগাতার রেলপথ ও সড়কপথ অবরোধের ডাক, কী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী শনিবার থেকে লাগাতার সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে কুর্মীরা (kurmi)। এই অবরোধ রুখতে রেল ও রাজ্যকে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ তাঁদের নির্দেশে বলে, এই বিষয়ে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মামলায় আবেদনকারীর অভিযোগ, শনিবার ফের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ আশপাশের এলাকায় অবরোধের ডাক দেওয়া হয়েছে।

কুর্মীদের দাবি, তাঁদের তপশিলি উপজাতি তালিকাভুক্ত করতে হবে। প্রতিবেশী তিন রাজ্যেও এই অবরোধ চলে। এই অবরোধের ফলে প্রতিদিন রেলের ২১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। ২০২২ ও ২৩ সালে একইভাবে অবরোধ করেছিল তাঁরা। এর জেরে বিপুল ক্ষতি হয় রেলের। ২০ সেপ্টেম্বর থেকে ফের সেই একইভাবে লাগাতার অবরোধের ডাক দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৩ সালে এই কুর্মী সমাজই গোটা কলকাতা অচল করে দিয়েছিল। ভাঙচুর করা হয় শহরের প্রচুর সরকারি ও বেসরকারি সম্পত্তির। তাই এবার সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*