রোজদিন ডেস্ক: সারা পৃথিবীর বৃহৎ অর্থনীতি গুলির মধ্যে ভারত সব থেকে বেশি দ্রুত গতিতে এগোচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দাবি করেন।
বুধবার ই কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত বলে মন্তব্য করেছিলেন।
এইদিন ফিকির শতবর্ষ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী র এই বক্তব্য নাম না করে রাহুল গান্ধীকে জবাব বলে অভিজ্ঞ মহল মনে করেন। তাঁর আমলে দেশের ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য সীমা থেকে মুক্ত হয়েছেন বলে এইদিন ও দাবি করেন প্রধানমন্ত্রী। সত্তরের দশকে তৎকালীন কংগ্রেস সরকারের গরিবি হঠাও ধ্বনিকে কটাক্ষে বিঁধে বলেন,ওঁরা দারিদ্র্য দূর করতে পারতেন,কিন্তু সদিচ্ছা ও নীতির অভাবে তা করেন নি।

Be the first to comment