রোজদিন ডেস্ক: মেডিকেল কলেজে আন্দোলন কারী ইন্টার্ন দের মানসিক মাওবাদী বলে
দাগিয়ে দিলেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি। তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন,মেডিকেল কলেজে রাজনীতি করা চলবে না। নকশাল রা হাসপাতালে অরাজকতা চায়।
গতকালের বিক্ষোভ, পালটা আক্রমণ ইত্যাদি নিয়ে বৃহস্পতিবার মেডিকেল কলেজের সুপার ইন্দ্রনীল চ্যাটার্জি র সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রী।। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা ও সেখানে ছিলেন। মেডিকেল কলেজের এই সব ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবন তিন জনের এক তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার এই কমিটির প্রথম বৈঠক হবে।
স্বাস্থ্য মন্ত্রীর অভিযোগ, আন্দোলন কারীরা অধ্যক্ষ, বিভাগীয় প্রধান সহ পদস্থ দের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাঁরা কঠোর ব্যবস্থা নেবেন।
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রীর অভিযোগ মানতে নারাজ চিকিৎসক দের একাধিক সংগঠন।। বৃহস্পতিবার আন্দোলন কারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ছেন তাঁরা।। উৎপল ব্যানার্জি, দেবাশিস হালদার, পুণ্যব্রত গুণ, আসফাকুল্লা, অনিকেত প্রমুখ এই নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন।।
উল্লেখ্য, পুজোর সময় চোরবাগানের মর্মান্তিক ঘটনা য় আহতদের গভীর রাতে নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে মেডিকেল কলেজের একাধিক জুনিয়র চিকিৎসক মুখ খুলেছিলেন।।এর জন্য আট ইন্টার্ন কে শো কজ করা হয়েছে। তা প্রত্যাহারের দাবিতে বুধবার তাঁদের আন্দোলনে আক্রমণ করেন এ বিভি পি সমর্থক রা।
এইদিন হামলা কারীদের চিহ্নিত করতে বলেছে স্বাস্থ্য দফতর।

Be the first to comment