Nationwide Bank Strike ১১,২৮,২৯,৩০, সেপ্টেম্বর, দাবি না মিটলে ২৬ অক্টোবর থেকে লাগাতার আন্দোলন!

Spread the love

রোজদিন ডেস্ক: সপ্তাহে পাঁচদিন কাজ সহ একাধিক দাবিতে চলতি মাসের ১১, ১৮,২৯ ও ৩০ তারিখে সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ( ইউ এফ বি ইউ)। দাবি না মিটলে আগামী ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের ডাক ও দিয়েছেন তাঁরা। এখন মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ইউনিয়ন গুলি মাসের প্রতি শনিবার ই তা বন্ধের দাবি করেন। এর জন্য সপ্তাহের বাকি দিনগুলি কাজের সময় অতিরিক্ত চল্লিশ মিনিট বাড়ানোর প্রস্তাব দেন তাঁরা। ইউ এফ বি ইউ ব্যাঙ্কের সিনিয়র আধিকারিক দের কাজের সঙ্গে যুক্ত ইনসেনটিভ ( পি এল আই) ব্যবস্থার ও বিরোধিতা করেছে। তাঁরা এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি জানান। তাঁরা একে বৈষম্য মূলক বলে মনে করেন।
সারা দেশে উৎসবের মরসুমে চলতি মাসে চারদিন ব্যাঙ্ক ধর্মঘট হলে গ্রাহক রা অসুবিধায় পড়বেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*