লোকসভায় এনসিপিআইয়ের দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?

Spread the love

প্রতিবেদন: লোকসভায় এনডিএ-র নতুন শরিক এনসিপিআইয়ের দলনেতা হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। চিফ হুইপের পদ পেতে পারেন কাকলি ঘোষ দস্তিদার। ডেপুটি লিডার হতে পারেন শতাব্দী রায়। লোকসভার আসন্ন অধিবেশনের আগে সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছে। কয়েকদিন আগেই দলবদল করে ২০ জন তৃণমূল সাংসদ এনসিপিআইতে যোগ দেন। তারা এনডিএ-ী শরিক হিসেবে কাজ করবেন বলেও ঘোষণা করেন। সোমবার তারা স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন। সেখানেই নতুন সংসদ ভবনে পৃথক কার্যালয় ও আসন পেলেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদরা। আর তাঁদের দৌলতে এই প্রথম সংসদে পৃথক দল হিসেবে লোকসভায় আলাদা আসনে বসার সুযোগ মিলল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সদস্যদের। এই তথ্য জানান সাংসদ তথা প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সুদীপের সঙ্গে ছিলেন কাকলি ঘোষ দস্তিদারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*