প্রতিবেদন: লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ডেডলাইন ৮ অক্টোবর। আজকের মধ্যেই জবাব দিতে হবে তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদকে। কিন্তু সর্বশেষ খবর এর আগের দু’বারের মতো এবারও নিজেদের অবস্থান স্পষ্ট করছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। সূত্রের খবর, আগের মতোই তাঁরা আরও ২ সপ্তাহ সময়সীমা বাড়ানোর আর্জি জানাতে চলেছেন। দলত্যাগের পর কেন তাঁদের সাংসদপদ বাতিল করা হবে না, এই প্রশ্নের উত্তর চেয়ে স্পিকার তাদের চিঠি দেন। কিন্তু এই নিয়ে তিন তিনবার ডেডলাইন পার হলেও জবাব দিলেন না তারা। ফলে গোটা বিষয়টি এখন স্পিকারের কোর্টে। তিনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার। সূত্রের খবর, ফের ২ সপ্তাহ সময় চাওয়া হচ্ছে। আজ, বৃহস্পতিবার ৮ অক্টোবর ডেডলাইন শেষ হওয়ার আগেই সময় চেয়ে স্পিকারের অফিসে মেইল করা হবে সাংসদদের তরফে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট এক মাস সময় দিয়েছে এনসিপিআই সাংসদদের। তার মধ্যেই জবাব দিতে হবে জবাব। দু’সপ্তাহ পর সেই সময়সীমাও শেষ হচ্ছে।

Be the first to comment