রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুমে তাঁদের ষোল মাসের বেতন বকেয়া রেখে বসিয়ে দেওয়া হয়েছে। এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে, অবিলম্বে কাজে বহাল, বকেয়া বেতন মেটানো সহ একাধিক দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের (PHE) সামনে বুধবার বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভরত জল জীবন মিশন-এর (Jal Jeevan Mission) আইএসএ কর্মীদের পক্ষে মানস সিনহার নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল সংস্থার চিফ ইঞ্জিনিয়ার কে দাবিপত্র পেশ করেন। সূত্রের খবর, চিফ ইঞ্জিনিয়ার মৌখিকভাবে তাঁদের দাবির যৌক্তিক তা মেনে নেন,ও দ্রুত বকেয়া বেতন মেটানো, কাজের ব্যবস্থা র কথা উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানানোর আশ্বাস দেন।
সমাবেশে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস, জয় লোধ, সন্তু মাঝি, রঞ্জিত ঘরামি প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা নতুন রাজ্য সরকারের আমলে জন স্বাস্থ্য কারিগরি দফতর কর্তৃপক্ষ মৌখিকভাবে প্রায় আড়াই হাজার কর্মীকে বসিয়ে দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন।
কর্তৃপক্ষ অবিলম্বে দাবি না মানলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।

Be the first to comment