প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস নয়, ন্যাশনালিস্ট সুটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে এবার মিশতে চলেছে লোকসভায় তৃণমূলের নতুন ব্লক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দলটি ত্রিপুরার। কিন্তু দেখা যাচ্ছে দলটির রেজিস্টার্ড অফিস হচ্ছে হাওড়ার বাকড়ায়। এরপরই গোটা বিষয়টি নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, এই দলে যোগ দিয়েই এনডিএ-তে সামিল হবেন তৃণমূলের বিদ্রোহীরা। নিয়ম অনুযায়ী একই রাজনৈতিক দলের নামে দুটি নতুন ব্লক গঠন করা যায় না। তাই নির্বাচন কমিশনে আবেদনকারী একটি অন্য রাজনৈতিক দলের নামে পরিচিত হচ্ছে বিক্ষুব্ধ ব্লক। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে এই পার্টির ভিত্তি আছে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা। এই বৈঠকেই স্পিকারকে চিঠি দিয়ে এনসিপিআই-এর সঙ্গে মার্জ হওয়ার বিষয়টির আবেদন জানান কাকলিরা।

Be the first to comment