রোজদিন ডেস্ক :
দীর্ঘ প্রায় সাড়ে আট ঘণ্টা পর ভবানী ভবনে সিআইডি কার্যালয় থেকে সাংসদ অভিষেক ব্যানার্জি বেরোলেন। সকাল বারোটার আগেই তিনি ওখানে পৌঁছে গেছিলেন। যখন বেরোলেন ঘড়ির কাঁটায় তখন রাত আটটা বেজে কুড়ি মিনিট।
দৃশ্যত বিধ্বস্ত, ক্লান্ত অভিষেক ব্যানার্জি সোজা কোন দিকে না তাকিয়ে গাড়িতে উঠে যান।
আগামীকাল তাঁর ইডি কার্যালয়ে হাজিরা দেওয়ার কথা। সূত্রের খবর, আজ তিনি ও কুণাল ঘোষকে একসঙ্গে বসিয়ে জেরা করেন সিআইডি আধিকারিকরা।
কুণাল ঘোষ সাতটার কিছু পরেই বেরিয়ে যান। তারও ঘণ্টাখানেক পর অভিষেক ব্যানার্জি বেরোলেন।
তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলে জানান কুণাল ঘোষ।
সূত্রের খবর, প্রথমে তাঁদের দুজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পরে তাঁদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক ব্যানার্জিও মমতা ব্যানার্জির বাড়ি যান। সেখানেও প্রচার মাধ্যমকে একটি কথাও বলেননি তিনি।

Be the first to comment