রোজদিন ডেস্ক : আগামী বছর ভোটমুখি তামিলনাড়ুতে NDA শরিক বৃদ্ধি করার উদ্যোগ নিচ্ছে বিজেপি। ক্ষমতাসীন DMK-র বিরুদ্ধে ভোট ভাগ বন্ধ করতে এই কৌশল নিচ্ছে তারা। কর্ণাটক ছাড়া দক্ষিণের কোন রাজ্যেই গেরুয়া শিবিরের তেমন প্রভাব নেই। বামশাসিত কেরালা ও DMK শাসিত তামিলনাড়ুকে পাখির চোখ করে এগোতে চায় তারা। দক্ষিণী তারকা বিজয়-এর নেতৃত্বাধীন TVK-র NDA-র শরিক হওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। শরিক AAIDMK–এর সঙ্গে নানা বিষয়ে তাদের মতের মিল হয়নি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইডিএমকে তাঁদের শরিক হলেও ফের দিনকরণ-এর পিএমকে দলকে শরিক করতে তাদের আপত্তি আছে। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও পনিরসেলভমের ওপিএস চলতি বছরের শেষ দিকে এনডিএ-র শরিক হতে চলেছে৷ এতেও খুশি নয় তারা।
সম্প্রতি তামিলনাড়ুর আসন্ন নির্বাচনী পরিস্থিতি ও কৌশল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে AIDMK নেতা ই পলানিস্বামীর বৈঠক হয়। সেখানে তাঁদের দল থেকে বহিস্কৃত নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে আপত্তি জানান পলানিস্বামী।
ঝানু রাজনীতিবিদ অমিত শাহ অবশ্য এই সব নিয়ে মাথা ঘামাতে নারাজ। ডিএমকে-র বিরুদ্ধে অন্য সব দলকে এক ছাতার তলায় এনে এখন থেকেই প্রচার শুরু করতে চান তিনি। এই উদ্দেশ্যে আগামী মাসেই উভয় পক্ষ যৌথ প্রচারে নামবে।
তামিলনাড়ুতেও জাতপাতের রাজনীতি খেলার কৌশল নিচ্ছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট করে ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে এককভাবে ১৩৩টি আসন পেয়েছিল। এনডিএ পেয়েছিল ৭৫টি আসন, এর মধ্যে এআইআইডিএমকে ৬৬টি আসন পায়। বিজেপি চায় অপেক্ষাকৃত ছোট দলগুলিও এনডিএ তে আসুক। ভোট ভাগ বন্ধ করাই তাঁদের মুল লক্ষ্য।

Be the first to comment