Nepal Flash Flood, নিহত ১৬, শতাধিক ভারতীয় নিখোঁজ, উদ্বেগ চরমে

Spread the love

রোজদিন ডেস্ক :
পড়শি নেপালে ভয়াবহ হড়পা বানে (Nepal Flash Flood) এখন অবধি ১৬ জন প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ১০৫ জন ভারতীয়-সহ বহু মানুষ নিখোঁজ। তিব্বত সীমান্তের দিক থেকে আসা বিপুল জলরাশি নেপালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে ফোনে কথা বলেন। এই কঠিন সময়ে প্রতিবেশী দেশটির পাশে থাকার বার্তা দেন। যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ পাঠানোর কথা বলেন। ভারতীয় দল ও সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে।
নেপালের এই দুর্গত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে গভীর সমবেদনা জানান। ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে বলেন, সম্ভাব্য সব রকম মানবিক সহায়তা দিতে তাঁরা প্রস্তুত। এই ভয়াবহ বন্যায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান তিনি।
ভারতের বিদেশ মন্ত্রক ওখানে আটকে পড়া ভারতীয়দের জন্য দুটি জরুরি নম্বর চালু করেছে। নিখোঁজ ভারতীয়দের বেশির ভাগই কৈলাস মানস সরোবর দর্শনে গেছিলেন বলে জানা যায়। বিদেশ মন্ত্রকের দেওয়া দুটি নম্বর হোল +9779851316807 ও +9779709107500।

আজ সকালে নেপালের নুওয়াকোট ও ধাদিং জেলায় বয়ে যাওয়া ভোটে কোশি নদীতে এই হড়পা বান আসে।
নেপালের পর্যটন দফতর সূত্রে জানা যায়, ২৯১ জন বিদেশি সহ অন্তত পক্ষে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ। আছেন ৯৩ জন নেপালের বাসিন্দাও।
রাসুয়া জেলায় অন্তত ২৬ জন নেপালি পুলিশের খোঁজ মিলছে না। সশস্ত্র বাহিনীর ও ৭ জন নিখোঁজ।
দুর্গত এলাকায় নেপাল সেনাবাহিনী হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ওই দেশের একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ হাইওয়ে ও বন্ধ।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিওয় দেখা যাচ্ছে, তিব্বত সীমান্তে প্রবল স্রোতে কাদা জল নেমে এসে সব ভাসিয়ে দিচ্ছে।
নেপালের পুলিশ মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানান, এই ভয়ঙ্কর দুর্যোগে কত ক্ষয় ক্ষতি হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না, তবে এর পরিমাণ বিশাল। নদীর কাছে থাকা মানুষ দের সতর্ক করা হচ্ছে। হিমালয়ের কোলের এই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ দেশের দুর্যোগের খবরে সারা বিশ্ব ই উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*