পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. একই দিনে ১০ জন শিশুর মৃত্যু মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অগাস্টের সেই ঘটনায় এবার ভিডিয়ো কনফারেন্সে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটে।
  2. সুপ্রিম কোর্টের পর এবার ২০ জন NCPI-সাংসদকে নোটিস ধরালেন লোকসভার স্পিকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিনই পাঠানো হয় নোটিস। ২০ জন NCPI সাংসদকে সাত দিনের ডেডলাইন দিয়েছেন স্পিকার।
  3.  তৈরি হতে চলেছে ৬ লেনের বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) তৈরি এই আধুনিক করিডর চালু হলে ১২ থেকে ১৪ ঘণ্টার দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়া যাবে মাত্র ৬ ঘণ্টাতেই। ৩৫ হাজার কোটি টাকার এই মেগা প্রজেক্ট শুধু যাত্রীদের সময় বাঁচাবে না, খুলে দেবে শিল্প ও বাণিজ্যিক পরিবহণের নতুন দিগন্তও। ২০২৮ সালের মধ্যেই এই স্বপ্নের পথ সম্পূর্ণ চালুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
  4. হুগলির বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েতের চরখয়রামারি গ্রাম। ২০২৩ সালের বর্ষায় ওই গ্রামের গঙ্গা সংযোগকারী সেতুটি ভেঙে পড়ে। তার পরে কেটে গিয়েছে তিন বছর। কিন্তু আজও কংক্রিটের পাকা সেতু তৈরি হয়নি সেখানে।
  5. বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, সেতুর জন্য ইতিমধ্যেই ৪৯ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। টেন্ডারের কাজও শেষ। বর্ষার জন্যই শুধু কাজ আটকে আছে। তবে এমন পরিস্থিতির জন্য তিনি আগের তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ও জেলা পরিষদের ব্যর্থতাকে দায়ী করেছেন।
  6. আন্দুল মৌরি এলাকায় একটি বহুতলে আগুন। ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ফ্ল্যাটের ভিতর আটকে পড়েন কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।
  7. বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার ৫ জন। বুধবার মালদার হবিবপুর থানা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় পাচারকারী দালাককেও।
  8. বিজেপি পরিচালিত অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা পন্ডার বিরুদ্ধে হেনস্থা, মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত বিজেপিরই পঞ্চায়েত সদস্য রীতারানি সাহু অধিকারী।
  9. নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত কলাতলা বারুইপাড়া এলাকার একটি এইচ পি গ্যাস গোডাউনে কর্মী পুনর্বহালকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। পরিস্থিতি গড়ায় হাতাহাতি ও রক্তাক্ত সংঘর্ষে।
  10. তারকেশ্বরের মুক্তারপুর এলাকার ঘটনা। সিপিএমের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে ৪০ বছরের পুরোনো পার্টি অফিসে আগুন ধরানো হয়। পার্টি অফিসে থাকা আসবাসপত্র, টিভি-সহ অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
  11. গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। আহত আরও একজন। বুধবার পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস সিং (৩২)।
  12. গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাউন তেজস রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল মালদা টাউন জিআরপি। মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছলে, তাতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ থেকে ৪৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়।
  13. বিহারে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর ঘটনার চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলের পিপড়া থানা এলাকায়।
  14. বুধবার সকালে আচমকাই হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। নেপালের নুয়াকোট ও ধান্দিং জেলা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে এই হড়পা বানে। জানা গিয়েছে, তিব্বতের দিক থেকে হড়পা বানের জল আসে। একাধিক গ্রাম নিমেষে ভেসে যায়।
  15. নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, অন্তত ৩৮৪ জন পর্যটক, যার মধ্যে ২৯১ জন বিদেশি পর্যটক ও ৯৩ জন নেপালি নাগরিক নিখোঁজ হয়ে গিয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। পাশাপাশি ২৬ জন নেপাল পুলিশের আধিকারিকও নিখোঁজ হয়ে গিয়েছে। আর্মড পুলিশ ফোর্সের সাতজন নিখোঁজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*