প্রতিবেদন: আরও বিপাকে লোকসভার তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদ (NCPI MP OF LOKSABHA)। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নোটিসের ২৪ ঘন্টার মধ্যে বুধবার তাদের নোটিস ধরাল লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর। সাতদিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, দলত্যাগ প্রতিরোধ আইন না মেনে কুড়ি জন তৃণমূল সংসদ রাতারাতি তৃণমূল ত্যাগ করে এনসিপিআইতে যোগ দেন। সেই সঙ্গে লোকসভায় এনডিএ শিবিরে যোগ দেওয়ার ঘোষণা করেন। এই অবস্থায় তাদের এই দলত্যাগকে বেআইনি অভিযোগ তুলে অবিলম্বে তাদের সাংসদ পদ খারিজ করার জন্য স্পিকারের দরবারে আর্জি জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আর্জি নিয়ে স্পিকার অযথা দেরি।করছেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক। তার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ওই ২০ জন সাংসদের উদ্দেশ্যে নোটিস জারি করে। তার ২৪ ঘন্টার মধ্যেই স্পিকারের অফিস থেকে ২০ জন সাংসদের কাছে চিঠি গিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাঁদের জবাব তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন অর্থাৎ দলত্যাগবিরোধী আইন মোতাবেক তাঁদের সদস্য পদ খারিজ করা হবে না কেন, তার জবাবে ওই ২০ জন সাংসদের কী অবস্থান, তা ৭ দিনের মধ্যেই আলাদা ভাবে জানাতে বলা হয়েছে। স্পিকারের এই চিঠি বুধবারই জনসমক্ষে এনেছে কালীঘাট তৃণমূল। যদিও এই নিয়ে সংশ্লিষ্ট সাংসদদের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment