10 Neonatal Death মালদা মেডিকেল কলেজে, রিপোর্ট তলব উদ্বিগ্ন স্বাস্থ্য ভবনের

Spread the love

রোজদিন ডেস্ক :
মালদা মেডিকেল কলেজে একদিনে দশ নবজাতকের মৃত্যু (10 Neonatal Death) নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কর্তৃপক্ষ প্রথমে এই ঘটনা আড়াল করার চেষ্টা করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসতে রিপোর্ট তলব করেছে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন।
সূত্রের খবর ১১২০ শয্যার মালদা মেডিকেলে প্রসূতি ও নবজাতকদের জন্য পৃথক ভবন আছে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা হয়। একের পর এক নবজাতকের মৃত্যুতেও প্রথমে টনক নড়েনি কর্তৃপক্ষের। সাধারণ ভাবে হাসপাতালে প্রতিদিন জন্ম মৃত্যুর রিপোর্ট পোর্টালে তোলা হয়। যা স্বাস্থ্য দফতরের নজরে আসে। খোঁজ খবর শুরু হয়।
পরে মালদা মেডিকেলের সুপার প্রসেনজিৎ বর তা স্বীকার করেন। কয়েকটি শিশুর ওজন খুব কম ছিল বলে জানান। এই ছাড়া নানা রোগে অসুস্থতার কারণেও অনেকের অকাল মৃত্যু হয়েছে। তাঁরা বিষয় টি তদন্ত করছেন। স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে। আটটি শিশু অন্য হাসপাতাল থেকে তাদের রেফার করে এখানে পাঠানো হয়েছিল। দুটি শিশুর এই হাসপাতালেই জন্ম হয়।
দেড় দশক আগেও এই হাসপাতালে মৃত্যু মিছিল হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*