রোজদিন ডেস্ক :
নেপালের পোখারায় ফেওয়া লেকের জলে ডুবে (Nepal Lake Tragedy) আজ ভোরে দুই ভারতীয় প্রাণ হারিয়েছেন, আহত দুজন।
সূত্রের খবর, সেদি থেকে আসা ভারতীয় নম্বর প্লেট লাগানো গাড়িটি লেকের জলে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এতে বিহারের রক্সৌলের নবদীপ কুমার যাদব (২৬) সহ দুজন প্রাণ হারিয়েছেন। অপর জনের পরিচয় এখনও জানা যায় নি। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সকলেই রক্সৌল থেকে গাড়িতে এখানে এসেছিলেন। কি করে দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment