Nepal Disaster, সুড়ঙ্গ থেকে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার, আশার আলো দেখছেন উদ্ধারকারীরা

Mud covers houses and a road following a flash flood at Trishuli in Nuwakot district, Nepal, August 26, 2026. REUTERS/Navesh Chitrakar
Spread the love

রোজদিন ডেস্ক : Nepal Disaster : 
বিপর্যয়ের দশ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জলবিদ্যুৎ প্রকল্পের দুই কর্মীকে উদ্ধার করা হয়েছে। কবির মহারজন (৪৫) ও সঞ্জয় সাহ (৩০) কে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা, সুড়ঙ্গে আটকে থাকা অন্যদের ও উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।
সূত্রের খবর, সঞ্জয় সাহ-র অবস্থা স্থিতিশীল, কবির মহারজনের অবস্থা আশঙ্কাজনক। ত্রিশুলি ৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বহু কর্মীরা আটকে পড়েছিলেন। তাঁদের অনেকের গলার স্বর শোনা যাচ্ছে। এতে আশায় আছেন তাঁদের পরিজন, উদ্ধার কারীরা।
অন্যদিকে হড়পা বানে বিধ্বস্ত নেপালে জন্মাষ্টমী পালিত হচ্ছে। সকলেই দুর্যোগ থেকে উদ্ধারের প্রার্থনা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*