প্রতিবেদন: জখম চোখের চিকিৎসার জন্য অবশেষে বিদেশ পাড়ি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। বিদেশযাত্রায় অনুমতি চেয়ে প্রথমে হাইকোর্টে আবেদন জানান তিনি। তারপর সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত একাধিক শর্তে তাঁকে বিদেশযাত্রায় অনুমতি দেয়। তারপরই প্রায় নিঃশব্দে বুধবার কলকাতা ছাড়েন তিনি। বৃহস্পতিবার দিল্লি থেকে উড়ে যান গন্তব্যে। জানা গিয়েছে, এই সফরে তিন সপ্তাহের জন্য বিদেশে থাকবেন তিনি। অভিষেকের বিদেশযাত্রা নিয়ে দিন কয়েক আগে খবর রটে য়ায় যে সপরিবারে ২৫টি ব্যাগ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। এই নিয়ে হইচই পড়ে যায়। যদিও পরে জানা যায় তিনি বাড়িতেই আছেন। প্রথমে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Be the first to comment