Uttamkumar Film Centre এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তমকুমারের স্মৃতিতে আজ নিউ টাউনে তাঁর নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এই প্রতিষ্ঠানের সাংস্কৃতিক পরামর্শদাতা করা হচ্ছে। এই কেন্দ্রের জন্য পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। সেখানে তিনটি অংশ থাকবে। সিনেমা হল, ওপেন এয়ার থিয়েটার, এই ছাড়া অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, ল্যাবরেটরি,স্টুডিও ইত্যাদি নানা ব্যবস্থা থাকবে।


শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই প্রতিষ্ঠানে সরকারের কোন হস্তক্ষেপ হবে না বলে আশ্বাস দেন। টলিউডের বিশিষ্টরাই এর নকশা, পরিকাঠামো ইত্যাদির ভার পাবেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সব যাঁদের কাজ তাঁদের দিয়ে করানোই ভাল, সব জায়গায় নাক গলানো উচিত নয়।


নন্দনের আদলে নিউ টাউনে এই উত্তমকুমার চলচ্চিত্র কেন্দ্র নির্মিত হবে। এর জন্য তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন ও হিডকোর এমডি বিভু গোয়েল-কে চূড়ান্ত নকশা তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


বর্ণময় এই অনুষ্ঠানে রঞ্জিত মল্লিক, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, শুধু ক্ষণিকের অনুষ্ঠান নয়, এমন কিছু সৃষ্টি করে যেতে হবে, যা বাংলা বাঙালি চিরদিন মনে রাখবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*