রোজদিন ডেস্ক : সদ্য ভেঙে দেওয়া নেপাল সংসদ (Nepal parliament) ফের চালু করার জোরালো দাবি উঠলো। নেপালি কংগ্রেস-সহ ৮টি বিরোধী দলের নেতারা এই দাবিতে সোচ্চার হয়েছেন।
সদ্য নেপালের প্রধানমন্ত্রীর কার্যভার নেওয়ার পর সুশীলা কার্কির পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। আগামী বছর মার্চে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আচমকা তাঁর এই সিদ্ধান্তে প্রধান বিরোধী দলগুলি খুশি না। তাঁরা ফের সংসদ চালু করার দাবি তুলেছেন।
প্রসঙ্গত, তুমুল জনরোষ ও বিক্ষোভের প্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তরুণ সমাজের পছন্দের প্রার্থী, স্বচ্ছ ভাবমূর্তির সুশীলা কার্কি দেশের অর্ন্তবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আগামী সপ্তাহে তাঁর মন্ত্রীসভা গঠিত হওয়ার সম্ভাবনা। অশান্ত নেপাল ও ধীরে ধীরে শান্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির সংসদ চালু করার দাবি নিয়ে ফের চাপা উত্তেজনা দেখা দিয়েছে।
বিক্ষোভকারী তরুণ সমাজেরও দাবি ছিল, সংসদ ভেঙে দিতে হবে।

Be the first to comment