দশে দশ

Spread the love
  1. আজ ফের এসএসসি পরীক্ষা। একাদশ-দ্বাদশের পরীক্ষা আজ। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ পরীক্ষার্থী ৪৭৮টি কেন্দ্র।
  2. সারা দেশে এখন জনপ্রিয় রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি ছোড় স্লোগান। বিহারে ভোটার অধিকার যাত্রার পর বাংলাতেও ভোটার অধিকার সম্মেলন ও যাত্রা শুরু হচ্ছে। এই সম্মেলন শেষে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে  বাংলায় আনার পরিকল্পনা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। অন্য একটি সূত্রের খবর পুজোর মধ্যেও রাহুল কলকাতায় আসতে পারেন।
  3. শনিবার প্রদেশ কংগ্রেস দপ্তরে গিয়ে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করলেন ক্রিকেটার মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। তাঁর কংগ্রেসে যোগদান করার জল্পনা তুঙ্গে। আপাতত কংগ্রেসের হয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন হাসিন বলে সূত্রের খবর।
  4. মুর্শিদাবাদের ভগবানগোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু তিন শিশুর। কোনোক্রমে বাঁচলেন মা।
  5. দু-দিনের বঙ্গ সফরে আজ নরেন্দ্র মোদী কলকাতায়। আগামীকাল সেনার সঙ্গে ফোর্ট উইলিয়ামে বৈঠক তাঁর।
  6. আগামীকাল ফোর্ট উইলিয়ামের বৈঠকে যোগদান করতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ আসছেন আজ। রাতে  থাকবেন ফোর্ট উইলিয়ামে।
  7. মণিপুরের রাষ্ট্রপতি শাসন তোলার কেন্দ্রীয় সরকারের ভাবনা নেই।
  8. কালীগঞ্জে তামান্না খুন-এ জমা পরল চার্জশিট।
  9. আজ হিন্দি দিবস। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল হিন্দিবাসী ভাই-বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সমাজমাধ্যমে লেখেন আমরা সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল। প্রতিবছরের শ্রদ্ধার সঙ্গে হিন্দি দিবস পালন করি।
  10. বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম উপন্যাসিক, গল্পকার ,নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাকে সশ্রদ্ধ প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে লেখেন তার রচিত হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা ধাত্রীদেবতা সহ অসংখ্য উপন্যাস রচনা বাংলা সাহিত্যের চিরকালীন সম্পদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*