প্রতিবেদন: ডায়মন্ড হারবারের সাংসদ তথা একদা তৃণমূলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়টা খুবই খারাপ যাচ্ছে। একের পর মামলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। এবার আরও বিপাকে পড়লেন অভিষেক। খোদ ডায়মন্ড হারবার থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হল নতুন অভিযোগ। অভিযোগকারীরা হলেন, প্রবীর হালদার ও অশোক বর্মণ। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার সরিষার বাসিন্দা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁর আপ্তসহায়ক সুমিত রায়-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সূত্রের খবর, ২০১৯ সালের লোকসভা ভোট-পরবর্তী হিংসা এবং ২০২০ সালে কোভিডের সময় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে একটি হামলার ঘটনায় অভিষেক এবং তাঁর দলের নেতাদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়েছে। প্রবীর হালদারের দাবি, কোভিডকালে ২০২০ সালে এলাকায় ত্রাণ বিতরণ করার সময় তাঁর উপর হামলা চালানো হয়। কিন্তু তখন তাঁর অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ। অশোক বর্মণের অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তিনি ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার শিকার হন।

Be the first to comment