রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার সব অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছে। এই মর্মে আজ নবান্নের এক নির্দেশিকায় জানানো হয়, সব পর্ষদ, সরকারি সংস্থা, বিধিবদ্ধ নয় এমন সংস্থা, সংস্থা ইত্যাদিতে অবসরপ্রাপ্ত মনোনীত সদস্যদের
কাজের মেয়াদ বাতিল করা হোল। এই ছাড়া প্রাক্তন সরকারের কয়েকটি দফতরের ব্যক্তিগত সচিবদের পি অ্যান্ড এ, আর দফতরে যোগ দিতে বলা হয়েছে।
তাঁরা প্রাক্তন তথ্যমন্ত্রী, প্রাক্তন যুব কল্যাণ মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী র আর্থিক উপদেষ্টা, মাঝারি, ক্ষুদ্র শিল্প ও সংখ্যা লঘু উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। দীপেশ বর্মন, অনির্বাণ ধর, গোপাল হালদার ও স্বরূপ কুমার মালিক কে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ নবান্ন সূত্রে এই খবর জানা যায়।
উল্লেখ্য, প্রাক্তন টি এম সি সরকারের আমলে মুখ্যসচিব, ডি জি সহ বিভিন্ন পদ মর্যাদার
আধিকারিকদের অবসরের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমন কি নতুন পদ সৃষ্টি করে ও অনেক কে পুনর্নিয়োগ করা হোত।
প্রাক্তন অর্থ মন্ত্রী অমিত মিত্রকে পরে আর্থিক উপদেষ্টা নিয়োগ করা হয়। তিনি মন্ত্রী সম মর্যাদার সব রকম সুযোগ সুবিধা পেতেন বলে জানা যায়।
নতুন সরকার এই পুনর্নিয়োগ প্রাপ্তদের নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছে।

Be the first to comment