- রাতভর বৃষ্টি, কলকাতা জলমগ্ন। বলা যায়, জলের তলায় কলকাতা ও শহরতলী।
- রেকর্ড বৃষ্টিতে জলবন্দি শহরবাসী। উত্তর থেকে দক্ষিণ তিলোত্তমার জলছবি।
- জল জমে বিদ্যুৎ সৃষ্ট হয়ে শহর কলকাতায় ৫ জনের মৃত্যু নেতাজি নগর, কালিকাপুর, বেনিয়াপুকুর, মমিনপুর ও বালিগঞ্জে।
- টানা বৃষ্টিতে জলের তলায় সল্টলেক, নিউ টাউন। বৃষ্টিতে ডুবেছে রাস্তা, প্রবল যানজট।
- প্রবল বারিধারায় রেল লাইনে জমেছে জল। হাওড়া, শিয়ালদা কারশেডে জমেছে জল। সকাল থেকে ব্যাহত শিয়ালদহ, হাওড়া শাখার ট্রেন চলাচল। বাতিল লোকাল এক্সপ্রেস ট্রেন।
- তুমুল বৃষ্টিতে ব্যাহত মেট্রো পরিষেবা, জলমগ্ন মহানায়ক রবীন্দ্র সরোবর স্টেশন। শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত ব্যাহত ব্লু লাইনমেট্রো পরিষেবা। বাস পরিষেবা ও যথেষ্ট ক্ষতিগ্রস্ত।
- জল নামাতে লকগেট খুলেছে পুরসভা
- বিমানবন্দরে ও জল যন্ত্রণা। চরম ভোগান্তি যাত্রীদের
- জল থইথই মেডিকেল কলেজগুলি।
- আজ দ্বিতীযা, পুজোর আর চারদিনও বাকি নেই। মৃৎশিল্পীদের মাথায় হাত, শেষ মুহূর্তের প্রস্তুতিতে রণে ভঙ্গ। কি করে প্রতিমা, শোকাবেন কি করেই বা প্রতিমা ডেলিভারি দেবেন সেই ভাবনায় কপালে চিন্তার ভাঁজ।

Be the first to comment