দশে দশ

Spread the love
  1. আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের প্রয়াণ দিবস। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রফুল্ল সেনকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানান।
  2. পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ধৃত আর এক জঙ্গি। এই জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য বলে খবর।
  3. ছত্রিশগড়ের বস্তার-এ ৭১ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন।
  4. তিরুপতিতে ভিড় নিয়ন্ত্রণে এআই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হল।
  5. প্রয়াত কন্নড় সাহিত্যিক ভৈরপ্পা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  6. আজকের সকালে রোদের মুখ দেখা মিললেও যত বেলা গড়াচ্ছে আকাশের মুখ ভার হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা। শনিবার পঞ্চমীতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
  7. আরজি করে বোনাসের দাবিতে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের প্রবল বিক্ষোভ।
  8. ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে ।দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি।
  9. থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ ধস। হাসপাতালের সামনে ৫০ মিটার বিশাল গর্তে তলিয়ে যাচ্ছে গাড়ি।  হাড়হিম করা দৃশ্য।
  10. উত্তরপ্রদেশের সীতাপুরে লোকালয়ে চিতাবাঘ। আতঙ্কে বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*