দশে দশ

Spread the love
  1. পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানী সেনার দমন পীড়নের ফলে ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু।
  2. লন্ডনে হঠাৎই জঙ্গি হানা, এলোপাথাড়ি গুলিতে দুজনের মৃত্যু।
  3. গতকাল ছিল ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাঁর ছবিতে মালা দিয়ে বিধানসভায় শ্রদ্ধা জানান পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
  4. বারুইপুরে গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার , দেহের পাশে ছিল মদের বোতল।
  5. বীরভূমের মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে যুবকের মুখে নিষিদ্ধ বাজি ছুঁড়লো ভিলেজ পুলিশ। গুরুতর জখম অবস্থায় যুবক রামপুরহাট হাসপাতালে ভর্তি।
  6. সিভিক ভলেন্টিয়ার এর ইউনিফর্মে মা দুর্গার সোনার গয়না চুরি। মালদার গাজলে দুই সিভিক ভলেন্টিয়ারসহ তিন জন গ্রেপ্তার
  7. বালিগঞ্জে ২১ পল্লীতে তারকারা অংশগ্রহণ করলেন সিঁদুর খেলায়
  8. পুজো ঘিরে রাজনীতির পারদ তুঙ্গে । বালুরঘাটে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মঞ্চের কাছে তৃণমূলের মঞ্চ। বিসর্জনের শোভাযাত্রায় জয় বাংলা ,খেলা হবে স্লোগান তৃণমূলের। অন্যদিকে জয়হিন্দ শ্লোগান বিজেপির। সুকান্ত বললেন আমরা কোন রাজনৈতিক স্লোগান দিইনি।
  9. নবমীর রাতে বাড়িতে ঢুকে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্র নগর এলাকায়।
  10. একাদশীতেও চলছে বিসর্জন। বৃষ্টি মাথায় করেই উমা বিদায়, প্রতিমা নিরঞ্জন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*