চোদ্দ মাসে তের বার ইউনুসের বিদেশ সফর নিয়ে প্রশ্ন বাংলাদেশে!

Spread the love

রোজদিন ডেস্ক : চোদ্দ মাসের রাজত্বে তের বার বড় মাপের দল নিয়ে মহম্মদ ইউনুসের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশে। আমজনতার করের টাকায় এমন ভাবে তিনি বিদেশ সফর করায় ক্ষোভ জমেছে বিভিন্ন মহলে। বাংলাদেশের ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল ( টি আই বি) প্রকাশ্যেই এই বিষয়ে প্রশ্ন তুলেছে। সংস্থা প্রধান ড: ইফতেখারুজ্জামান বলেছেন, বিদেশ সফর ও তার বহর কমবে বলে তাঁরা ভেবেছিলেন, কিন্তু তা হয় নি, পরন্ত তা আরও বাড়বে বলেই মনে হচ্ছে।
গত বছর ডিসেম্বরেও টি আই বি ঢালাও বিদেশ সফর নিয়ন্ত্রণে নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না বলে ক্ষুব্ধ।। সদ্য রাষ্ট্র সংঘের সভায় একশ জনকে নিয়ে ইউনুস গেছিলেন বলে জানা যায়।
যদিও ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের দাবি, ওঁর সংগে বাষট্টি জন ছিলেন। তার মধ্যে এক তৃতীয়াংশই নিরাপত্তা রক্ষী বলে প্রকাশ। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের এই বিশাল বহর নিয়ে ঘনঘন বিদেশ সফরে প্রশাসনের সাবেক কর্মকর্তারা ও অনেকে ক্ষুব্ধ বলে জানা যায়। তাঁদের বক্তব্য, প্রাক্তন আওয়ামী লিগের সরকারের বিরুদ্ধে ও এই ধরনের অভিযোগ ছিল। তাঁদের আশা ছিল, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পাল্টাবে, উন্নয়ন ত্বরান্বিত হবে, কিন্তু এই সব নিয়ে কোন আশার আলো দেখা যাচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*