- অনামিকা মৃত্যু রহস্যে নতুন মোড়, জিজ্ঞাসাবাদ ১৩ পড়ুয়াকে। অন্যদিকে অনামিকা মত্ত ছিলেন কিনা জানতে বৃহস্পতিবার ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
- ইলিশপ্রেমীদের জন্য সুখবর, প্রথম দফায় ভারতে এল প্রচুর ইলিশ। প্রায় ১২০০ টন। কলকাতার বাজারে এলো বাংলাদেশের ইলিশ। সীমান্ত পেরিয়ে প্রথম দফায় ৫০ মেট্রিক টন ইলিশ এসেছে।
- মুখ্যমন্ত্রীর ভাতৃ বধু কাজরি ব্যানার্জি রানী বিড়লা গার্লস কলেজের পরিচালক সমিতির সভাপতি। এই পদে তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে কোর্টে ।কাজরি দেবীর নামে হাইকোর্টে মামলা করেন রানী বিড়লা কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য। এবার এই প্রিন্সিপালের নামে শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ করলেন কলেজেরই তপশিলি অধ্যাপক। তাকে জাত তুলে অপমানের অভিযোগ।
- ভোটার তালিকায় বিশেষ আমূল সংশোধন নিয়ে মৌলালী যুব কেন্দ্রে বামেদের গণকনভেনশন। ছিলেন মোহাম্মদ সেলিম, দীপঙ্কর ভট্টাচার্য প্রমূখ।
- দক্ষিণে ভ্যাপসা গরম, আপেক্ষিক আদ্রতা ঊর্ধ্বমুখী, উত্তরে দুর্যোগের মাঝেই পুজোর আগে ফের ঘূর্ণাবর্ত।পুজোকে কেন্দ্র করে সকলের কপালেই চিন্তার ভাঁজ।
- আইআইটি ভুবনেশ্বরের বিটেক, ছেড়ে দেন লোভনীয় চাকরি। নিরাপদ কেরিয়ার, উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। রামপুর মহেশপুর পঞ্চায়েতের ছোট গ্রাম থেকে আসা সুবেদার পুত্র আমন কুমার ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট। সকলের কাছে আদর্শ আমান।
- নাফিসা আলী- শুধু সেরা সুন্দরী নন, কলকাতা থেকে ভোটেও লড়েছিলেন। এখন লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। স্টেজ ফোর ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ফের শুরু কেমোথেরাপি।
- কলকাতায় এসেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি নিয়ে ভারী কথা বলার পাশাপাশি হালকা চালে বললেন পুজোয় যত খুশি রসগোল্লা খান ও খাওয়ান।
- মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করল রাজ্য।
- বীরভূমের রামপুরহাটে নাবালিকা ছাত্রী খুনে ন্যাক্কারজনক তথ্য উঠে এলো। অভিযুক্ত স্কুল শিক্ষকের ঘর থেকে উদ্ধার বিকৃত যৌন সম্পর্কে লিপ্ত থাকা সরঞ্জাম।

Be the first to comment