রোজদিন ডেস্ক : ভারতের ওপর আমেরিকার শুল্ক কোপ কমবে বলে আশা কেন্দ্রর। আগামী ৩০ নভেম্বরের পর আমেরিকার আরোপ করা শাস্তিমূলক ২৫% শুল্ক প্রত্যাহার হতে পারে বলে দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন জানিয়েছেন। তাঁর আশা, আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলাকালিন এই ইংগিত মিলতে পারে। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, আনেরিকার এই বিপুল শুল্ক আরোপ প্রত্যাশিত ছিল না। তবে তা তুলে নেওয়া হবে বলে তাঁর আশা।

Be the first to comment