১০টা

Spread the love
  1. যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার দেখবে। চলবে কমিউনিটি কিচেন, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
  2. বন্যাত্রাণে বাংলাকে এক পয়সাও দেওয়া হয়নি, উত্তরবঙ্গ পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিমাচলে অনেক মানুষ মারা গেছে, সংখ্যা দেখানো হয়নি, সেখানে ডবল ইঞ্জিন সরকার’, বললেন মমতা
  3. মিরিকের দুধিয়ায় ত্রাণ শিবিরে বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিরিকের বিস্তীর্ণ অঞ্চল, উদ্ধারকাজ চালাচ্ছে NDRF
  4. ICU-তে ভর্তি খগেন মুর্মু। হাসপাতালে গিয়ে দেখা করলেন রাজ্যপাল।
  5. আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে গেলেন মমতা, ‘সিরিয়াস কিছু নয়, ডায়াবেটিসটা বেশি’, বললেন মুখ্যমন্ত্রী। আমি অনেক মার খেয়েছি, কোন‌ওদিন হিংসা সমর্থন করি না: মমতা
  6. খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে শুভেন্দু, বললেন, ‘খগেন মুর্মুর আঘাত গুরুতর, অস্ত্রোপচারও হতে পারে..’!
  7. দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত বেড়ে ২৯। বিপর্যস্ত জলদাপাড়ার ট্যুরিস্ট লজ, চলছে পরিষ্কার করার কাজ।
  8. উত্তরবঙ্গে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণ, মাথাভাঙায় গণ্ডার খুঁজতে হাতির পিঠে চড়ে চলছে তল্লাশি। জলে ভাসছে জঙ্গল, প্রাণ বাঁচাতে লোকালয়ে ব্ল্যাক প্যান্থার, বাইসন, গন্ডার!
  9. কুমারগ্রামে ত্রাণ দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। তাঁর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারামারি, বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ। নাগরাকাটায় বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলা, দিল্লিতে বঙ্গভবনে বিজেপির বিক্ষোভ।
  10. বাংলার গর্ব দুর্গাপুজো, কার্নিভাল আগে থেকেই নির্ধারিত ছিল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমরা যদি তখন চলেও আসতাম, আমাকে নিয়ে ব্যস্ত হত প্রশাসন, আমি সেটা চাই না’, কার্নিভাল বিতর্কে জবাব মমতার।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*