১০টা

Spread the love
  1. ভারত ও মোদিকে বেনজির আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের। চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত, রাশিয়া। আসলে ট্রাম্পের গাত্রদাহ, এরকমই বক্তব্য অভিজ্ঞ মহলের।
  2. প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর ১৩৭তম শুভ জন্মবর্ষে বিধানসভায় তাঁর ছবিতে মালা দেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
  3. স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী-কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বললেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ বলে বাংলার মা-বোনেদের ক্রীতদাসী বলে ভেবো না। এসএসসি নিয়ে বললেন, দিদি বলেছেন দাগিদের পাশে দাঁড়াবেন।
  4. দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে বিডিও অফিস এলাকায় দেওয়াল ভেঙে মা ও দুই সন্তানের মৃত্যু, অনেকে গুরুতর আহত। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধিদল ঘটনাস্থলে যান।
  5. এসএসসি দুর্নীতির পর আইসিডিএস বা অঙ্গনওয়ারি কর্মীদের নিয়োগে দুর্নীতি। কোচবিহারের মেখলিগঞ্জে ২৩ সালের ঘটনা। দু-বছর পর কড়া নির্দেশ হাইকোর্টের। এখন দেখার চাকরি বাতিল হবে, না থাকবে।
  6. গত ৪ আগস্ট রহড়ায় ফ্ল্যাট থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় বিবাদীবাগের শতাব্দী প্রাচীন এন সি দাঁ অস্ত্রের দোকানের তিন মালিককে গ্রেফতার করা হলো। এই বৈধ অস্ত্রের দোকান থেকেই বেআইনি অস্ত্র কারবার হয়েছে।
  7. এ যেন রক্ষকই ভক্ষক। আইন মানছে না পুলিশ নিজেই, অথচ সাধারণ মানুষকে আইনের কড়াকড়ি দেখাচ্ছে। জলপাইগুড়ি জেলার পুলিশের গাড়ি গুলোর অধিকাংশই বেআইনি বৈধ কাগজপত্র নেই। এছাড়া ট্রাফিক নিয়ম মানে না। জেলা থেকে কলকাতা একই চিত্র। অথচ সাধারণ মানুষকে বিব্রত করা হয়।
  8. অসুস্থ অগ্নিমিত্রা পল। ভর্তি শহরের বেসরকারি হাসপাতালে।
  9. বাসন্তীতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। বাসন্তীর মসজিদবাটি এলাকায় পঞ্চায়েত সদস্যের নিশানায় তৃণমূল পঞ্চায়েত প্রধান।
  10. নিমতায় স্ত্রী ও সন্তানকে খুনের চেষ্টা এক শিক্ষকের। শিক্ষক দিবসের দিনই এই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি নিজেই আত্মঘাতী হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*