দশে দশ

Spread the love
  1. আজ সিইও দপ্তরে  অভ্যন্তরীণ বৈঠক। সোমবার এডিএম-দের সঙ্গে বৈঠক সিইও দপ্তরে। এস আই আর করার প্রস্তুতি বৈঠক। সমস্ত অতিরিক্ত জেলাশাসকদের আসতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।
  2. সিইও দপ্তরে পাঁচ আধিকারিকের ঘাটতি। রাজ্য একবার তালিকা দিলেও তাতে সিলমোহর পড়েনি। মুখ্য সচিব মনোজ পন্থ-কে চিঠি ,দ্রুত নতুন তালিকা প্রকাশের।
  3. ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির বহু প্রতিক্ষিত পরীক্ষা। শূন্যপদ প্রকাশ করল এসএসসি। মোট ৩৫ হাজার ৭২৬ জন শিক্ষক নিয়োগ হবে, ঘোষণা এসএসসির।
  4. তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। এইরকমই অভিযোগ করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে অথচ অপরাধী তৃণমূল কর্মী। চাঁচল থানার এএসআইকে বেল্ট দিয়ে মারধর করেছে জয়ন্ত দাস নামে তৃণমূল কর্মী। কিন্তু তিনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীকে। এই অভিযোগ সঙ্গে আইসির সঙ্গে দেখা করতে চান খগেন বাবু। দেখা হয়নি। যতদিন না দেখা হয় তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেন খগেন মুর্মু।
  5. মুর্শিদাবাদের এক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আর তৃণমূলের কোনো তফাৎ নেই এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
  6. বীরভূমের সিউড়িতে কেষ্ট মন্ডল ও কাজল শেখের গোষ্ঠী সংঘর্ষ।
  7. রহড়ায় বেআইনি অস্ত্র কান্ডে ধৃত দাঁ-ভাইদের সাত দিনের পুলিশ হেফাজত দিল আদালত।
  8. বর্ধমানের মেমারিতে ৮৪ বছরের বৃদ্ধাকে খুন।
  9. ইজরায়েলের আগ্রাসন গাজায় মৃত্যু মিছিল।
  10. ফের কেঁপে উঠল আফগানিস্তান। পরপর ভূমিকম্প ও আফটার শক। এখনও পর্যন্ত ভূমিকম্প মৃত বেড়ে ২২০০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*