আরো ১২

Spread the love
  1. আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের খাদ্যসাথী-সহ একাধিক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
  2. বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও উদ্ধারের কাজ তদারকি করে আজ বৃহস্পতিবার কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শুক্রবার তিনি শহরের কয়েকটি কালীপুজোর উদ্বোধন করবেন।
  3. শুক্রবার কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে কয়েকদিন আগে অতিবৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতদের পরিবারে হাতে আর্থিক সাহায্য ও নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
  4. বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ইডির অভিযান। এবার নিশানায় মূলত অবৈধ বালি ব্যবসায়ীরা। এদিন সকাল থেকে কলকাতা, আসানসোল, পুরুলিয়া মেদিনীপুর, ঝাড়গ্রামে চলছে ইডির তল্লাশি।
  5. রাজ্যজুড়ে এসআইআরের প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ভোটার তালিকা ম্যাপিংয়ে মিলল সাড়ে তিন কোটি ভোটারের নাম ও তথ্য, জানাল কমিশন।
  6. ওড়ানো যাবে না ফানুস। চলবে না শব্দবাজি। নির্বিঘ্নে কালীপুজো ও দিওয়ালি কাটাতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
  7. মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে টলিউডের কলাকুশলী, শিল্পী, প্রযোজক ও চ্যানেল।কর্তৃপক্ষ যৌথ ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৩ লক্ষ টাকা তুলে দিলেন।
  8. উত্তরবঙ্গে বন্যায় কী কী ক্ষয় ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য স্পিকারের কাছে বিধানসভার এক সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর আর্জি জানালেন বিধায়ক সুৃমন কাঞ্জিলাল।
  9. নিজের সাংসদ তহবিলের টাকায় কোন্নগর পুরসভাকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স উপহার দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি এর উদ্বোধন করেন।
  10. দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার সহপাঠীর ভূমিকার কড়া নিন্দা। তার হয়ে আদালতে সওয়াল করলেন না কোনও আইনজীবী।
  11. আনন্দপুরে বেসরকারি কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সহপাঠীকে আদালতে তোলা হলে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজত দেওয়া হয়েছে । অভিযোগ ওই সহপাঠী ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে। এর ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে।
  12. আগামী ২৪ ঘণ্টায় দেশ থেকে বিদায় নেবে বর্ষা। এমনটাই অনুমান আবহবিদদের। শুক্রবার পর্যন্ত রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*