- হাইড্রোজেন বোম হয়তো আজ ফাটালেন না রাহুল গান্ধী, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বললেন তার সাংবাদিক সম্মেলনে।
- এর আগের সাংবাদিক সম্মেলনে মহাদেবপুরায় কিভাবে ভুয়ো ভোটার যোগ করা হয় সে কথা দেখিয়েছিলেন, এবারে কর্নাটকের আলন্দে কিভাবে ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে বেআইনিভাবে তা প্রমাণ সহকারে দেখালেন রাহুল গান্ধী।
- রাহুল বললেন আমার কাছে ১০০ শতাংশ বুলেটপ্রুফ প্রমাণ আছে।
- তিনি সরাসরি অভিযোগ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চোরদের রক্ষা করেন।
- আলন্দে ৬০০০ ভোট ডিলিট বা মুছে ফেলা হয়েছে।
- কর্ণাটকে সিআইডি আঠারোটা চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কে, কোন উত্তর নেই।
- রাহুল বলেন ভারতের জনগণ এটা মেনে নেবে না। দেশের যুবকরা একবার যদি মনে করে ভোট চুরি হচ্ছে তাহলে তারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে।
- জ্ঞানেশ কুমার এর উদ্দেশ্যে রাহুলের বক্তব্য আপনি শপথ নিয়েছেন কাজ করুন। না হলে দেশের যুবকরা মনে করবে আপনি ভোট চোরদের মদতদাতা।
- রাহুল বলেন গণতন্ত্রকে খতম হতে দেব না । আমি সংবিধান গণতন্ত্রকে রক্ষা করছি। নির্বাচন কমিশনের ভেতর থেকেও আমরা সাহায্য পাচ্ছি।
- বিহারে ভোটের লড়াই এখন পুরো দমে ।আজ তেজস্বীর বিহার অধিকার যাত্রার তৃতীয় দিন
- বিহারে আজ নির্বাচনী প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
- চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের।

Be the first to comment