বাংলাদেশের পাঁচটি ব্যাঙ্ক একত্রীকরণের উদ্যোগ

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের পাঁচটি বেসরকারি ব্যাঙ্ক একত্রীকরণ-এর উদ্যোগ নিচ্ছে ইউনুস সরকার। দীর্ঘদিন ধরে গ্রাহকরা এই সব ব্যাঙ্কে টাকা রেখে নানা অসুবিধা ভোগ করছেন। ইদানীং তা আরও বৃদ্ধি পাওয়ায় সরকার তা একত্রীকরণ করতে চায়। প্রাক্তন হাসিনা সরকারের আমলেও এই উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। বর্তমান সরকার তা কার্যকর করতে সফল হলে এটিই প্রথম একীকরণ হবে। এই বিষয়ে চলতি মাসেই সব কাজ হয়ে যাবে বলে বাংলাদেশ সরকারের আশা।

সূত্রের খবর, এই কাজের জন্য প্রাথমিকভাবে ৩৫,২০০ কোটি টাকা খরচ জবে। এর মধ্যে ২০২০০ কোটি টাকা দেবে সরকার। সব ব্যাঙ্কে একজন করে প্রশাসক বসানো হবে। থাকবেন চার কর্মকর্তাও। এই সব দুর্বল ব্যাঙ্ককে ঋণ দেওয়া সত্বেও তা পরিশোধ না করা, সরকারের সঙ্গে এই সব নিয়ে কোন সহযোগিতা না করা ইত্যাদি নিয়ে বিরক্ত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গ্রাহকরা উপকৃত হবেন বলে তাঁদের আশা। বেসরকারি হাতে থাকা শরিয়াহভিত্তিক এই ব্যাঙ্কগুলির একীকরণ হলে তা একটি বড় ব্যাঙ্ক হবে। তবে যে উদ্দেশ্যে সরাকার এই উদ্যোগ নিচ্ছে তা কতটা সফল হবে তা নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলে সংশয় আছে।

এই প্রকল্প কার্যকর করতে ব্যাংকগুলির পর্ষদ ভেঙে দেওয়া হবে। একত্রীকরণ হয়ে গেলে ব্যাঙ্কগুলির শাখাও কমবে। তবে কর্মীদের কাজ যাবে না বলে আশ্বাস দিয়েছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*