রোজদিন ডেস্ক : বিহারের পরই বাংলায় হতে চলেছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। প্রাথমিক ভাবে এমনই শোনা গিয়েছিল। এরপরই এই নিয়ে বাড়তে থাকে রাজনৈতিক উত্তাপ। কিন্তু কমিশন বাংলায় এসআইআরের প্রস্তুতি শুরু করে দেয়। কিন্তু বাংলায় তোড়জোড় শুরু হলেও, আনুষ্ঠানিকভাবে এসআইআরের ঘোষণা এখনও হয়নি। এরইমধ্যে পশ্চিমবঙ্গের আগেই দিল্লিতে ঘোষণা হয়ে গেল এসআইআর। জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করছে, ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল কমিশন। তবে কবে থেকে ওই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও জানায়নি কমিশন।
বুধবার দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে কোনও ভোটারের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তবে তাদের ইনুমুরেশন ফর্ম জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। দেখাতে হবে বৈধ নথি। যদি কোনও ভোটারের নাম থাকে, কিন্তু তার মা-বাবার নাম না থাকে, তাহলেও পরিচয় প্রমাণ দিতে হবে। দিল্লিতে কমিশনের সিইও দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যে ২০০২ সালের ভোটার তালিকা আপলোড করা হয়েছে। ভোটাররা এই তালিকায় দেখে নিতে পারবেন তাদের নাম রয়েছে কি না। বলা হয়েছে, যদি কোনও ভোটারের নাম ২০০২ সাল ও চলতি ২০২৫ সালের ভোটার লিস্টে থাকে, তাহলে শুধুমাত্র ২০০২ সালের ভোটার লিস্টের অংশটুকু এবং ইনুমুরেশন ফর্ম জমা দিলেই হবে। যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, কিন্তু তাঁর মা-বাবার নাম রয়েছে তাহলে তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের পাশাপাশি ২০০২ সালের তালিকায় মা-বাবার নামের অংশটুকুও জমা দিলেই চলবে।

Be the first to comment