রোজদিন ডেস্ক : প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের (Pakistan-Saudi Arabia) প্রতিরক্ষা চুক্তির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। পাকিস্তানের সঙ্গে লাগাতার অশান্তির প্রেক্ষিতে উভয় দেশের সম্পর্ক কার্যত তলানিতে। এই পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এই দেশের প্রতিরক্ষা চুক্তিতে কিছুটা হলেও অস্বস্তিতে তারা।
বিদেশ মন্ত্রকের পক্ষে রনধীর জয়সওয়াল আজ জানান, এই চুক্তির ফলে জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়বে কিনা তা খতিয়ে দেখা হবে। জাতীয় স্বার্থ, সুস্থিতির বিষয়টিও তাঁরা মাথায় রাখবেন।
গতকাল পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে উভয় পক্ষের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির কথা বলা হয়েছে। এক দেশ আক্রান্ত হলে তা দুই দেশের পক্ষেই হচ্ছে বলে বিবেচিত হবে। যে কোন আগ্রাসনে দুই দেশ একসঙ্গে লড়বে বলেও ঠিক করেছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি আরব এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি তথা সুসম্পর্ক ভারতের পক্ষে খুব স্বস্তির নয়।
কাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে হওয়া এই চুক্তির প্রভাব নিয়ে নজর রাখছে ভারত।

Be the first to comment