- পুজোর মধ্যে নাবালিকাকে গণধর্ষণ। বহরমপুরে পুজো দেখার নাম করে প্যান্ডেলের পেছনে ইটভাটায় নিয়ে গিয়ে তিনজন গণধর্ষণ করে নাবালিকাকে।
- এক মিনিটের ঝড়ে তছনছ সন্দেশখালি ১ নম্বর ব্লকের পাথরঘাটা গ্রামের কিছু অংশ। গুরুতর জখম দশ, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি।
- গভীর নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্রিশগড়ের দিকে এগোলে ও বাংলার বিপদ পুরোপুরি কাটছে না।
- জলপাইগুড়ির ধুপগুড়িতে দোকানে ঢুকে পরলো গাড়ি। চারজনকে পিষে মারল, আহত আরো কয়েকজন।
- জুবিন মৃত্যু তে অ্যারেস্ট আরও ২। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে চার।
- পুরীতে বালি শিল্পে আরএসএস-এর শতবর্ষ উদযাপন। শিল্পী সুদর্শন পট্টনায়ক।
- হাওড়ার গোলাবাড়ি এলাকার নিখোঁজ ব্যবসায়ীর দেহ মিলল চন্দননগরে। বিয়ের ২৭ দিন আগে ব্যবসায়ী খুন হন। মৃতের নাম ওয়াসিম আক্রাম।
- মধ্যপ্রদেশে বিসর্জন বিপর্যয় মৃত ১৩। ইতিমধ্যে দুটি জায়গাতে একইভাবে ট্রাক্টর ডুবে গিয়ে চম্বল নদীতে বিপর্যয় হয়। মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রত্যেক পরিবারকে চার লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
- বিদেশে রাহুলের নিশানায় আরএসএস বিজেপি ।কলম্বিয়ায় এক বক্তৃতা দেওয়ার সময় তিনি তীব্র নিন্দা করেন আরএসএস ও বিজেপির।
- জার্মানির মিউনিখ বিমানবন্দরের ড্রোন হামলার ছক। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট।
- চলতি বছরেই ভারতে আসছেন লিওনেল মেসি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে থাকবেন তিনি।
- ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ রূপো জিতলেন।

Be the first to comment