আরও ১২

Spread the love
  1. কিংবদন্তী গজল ও ঠুংরি শিল্পী বেগম আখতারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বেগম আখতারের গান কয়েক প্রজন্মকে মুগ্ধ করেছে।
  2. বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নাগরাকাটার পরিস্থিতি দেখার পর আজ মঙ্গলবার মিরিকের পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
  3. উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মূর্মুর ওপর হামলা। এই খবরে উদ্বিগ্ন লোকসভার স্পিকার রিপোর্ট চাইলেন রাজ্যের কাছে। সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
  4. উত্তরবঙ্গে বৃষ্টি ও ধসে ব্রিজ ভেঙে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের কড়া জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
  5. ভুয়ো নথি বানিয়ে দীর্ঘদিন এদেশে বসবাস। অভিযোগ পেয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বারুইপুর থানা। ধৃতের জিতের নাম সুজন মোল্লা। উদ্ধার ভুয়ো আধার ও পাসপোর্ট।
  6. বিহারে নির্বাচনে বড় দায়িত্ব পেলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর সঙ্গে পর্যবেক্ষক হিসেবে থাকবেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেল।
  7. উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  8. বরানগরে স্বর্ণ ব্যাবসায়ীকে খুনের অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করল পুলিশ।
  9. রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি সহ অন্যরা।
  10. ছত্রিশগড়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ডানকুনির পাঁচ পর্যটকের। তাদের মধ্যে রয়েছেন দুজন শিক্ষিকাও।
  11. এবছর চিকিৎসায় নোবেল পাচ্ছেন তিনজন। তাঁরা হলেন, ম্যারি ই ব্রুঙ্কো, ফ্রেড ব়্যামসডেল এনং শিমন সাকাগুচি।
  12. বন্ধুত্ব করার নামে হোটেলের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ডাক্তারি পড়ুয়াকে। ঘটনায় অভিযুক্ত ওই কলেজেরই এক সিনিয়র ডাক্তারি পড়ুয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*