বন্যাত্রাণ, নদীর পলি তোলা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করলো কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্যাত্রাণ, নদীর পলি তোলায় বঞ্চনা করছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করলো কেন্দ্র।
আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছে, বন্যাত্রাণ ইত্যাদি বাবদ কেন্দ্র রাজ্যকে ১২৯০ কোটি টাকার বেশি আর্থিক অনুদান দিয়েছে। এই খাতে কেন্দ্রর কাছে রাজ্যের কোন বকেয়া নেই।
উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয় এর জন্য কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, রাজ্যের বন্যাত্রাণ, নদীগুলির পলি তোলা ইত্যাদি ক্ষেত্রে তাঁরা কেন্দ্রের বঞ্চনার শিকার। এরই জবাবে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক একথা জানায়। তাদের আরও দাবি, আন্তঃসীমান্ত নদীগুলির সমস্যা নিয়ে ভুটানের সঙ্গে কাজও চলছে। উত্তরবঙ্গে ভুটান থেকে আসা নদীগুলি নিয়ে উভয় পক্ষে যুগ্ম তদারকি কমিটিও আছে। আছে যুগ্ম বিশেষজ্ঞ কমিটি, যুগ্ম প্রযুক্তি কমিটি। এই সব কমিটিতে রাজ্য সরকারের আধিকারিকরাও আছেন। সম্প্রতি ভুটানের পারোতে অনুষ্ঠিত বৈঠকে তাঁরা হাসিমারা, যোগিখোলা সহ আটটি নদীর গবেষণা কেন্দ্র করতে রাজ্যকে বলেছেন।এই কেন্দ্রের কাজ নিয়ে চলতি বছরের শেষে পর্যালোচনাও করা হবে। কেন্দ্র
গঙ্গা অ্যাকশন প্ল্যান বন্ধ করেছে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যও খারিজ করেছে কেন্দ্র। তাদের দাবি, এই প্রকল্পর আওতায় টালি নালা পুনরুজ্জীবনের কাজ হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*