অনুতপ্ত নই, বললেন প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ায় অভিযুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার চেষ্টায় তিনি অনুতপ্ত নন বলে সাফ জানিয়ে দিলেন আইনজীবি রাকেশ কিশোর। গতকাল এই নজিরবিহীন ঘটনায় দেশব্যাপী তোলপাড় ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে প্রধান বিচারপতি বি আর গাভাই এর সঙ্গে কথা বলেন। তাঁকে জানান, এই নিন্দনীয় ঘটনা সব ভারতীয়কেই আঘাত করেছে। সমাজে এই ধরনের কাজের কোন জায়গা নেই।
কংগ্রেস, সিপিএম, এন সি পি ইত্যাদি দলের শীর্ষ নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেন। ভারতীয় বার কাউন্সিল তাঁর লাইসেন্স সাসপেন্ড করেছে। এত সব ধিক্কার, সমালোচনায় কোন হেলদোল নেই রাকেশ কিশোরের। আজ ও জোরের সঙ্গে জানিয়ে দেন, সনাতন ধর্মের কোন অপমান তিনি সহ্য করবেন না। খাজুরাহোর জাভেরি মন্দিরে বিষ্ণু মূর্তি সংস্কার নিয়ে প্রধান বিচারপতি কেন কটাক্ষ করে টিপ্পনী কেটেছিলেন, ফের সেই প্রশ্ন তোলেন তিনি।
৭১, বছরের প্রবীণ এই আইনজীবির কাজকে গুরুত্ব দেননি প্রধান বিচারপতিও। তাঁকে শুধুই সতর্ক করেন।যদিও দেশব্যাপী নিন্দার ঝড়ে কিছুটা ব্যাকফুটে হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে প্রধান বিচারপতিকে ফোন করে কথা বলায় তাঁদের অস্বস্তি আরও বেড়েছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*