- প্রধানমন্ত্রীর জন্মদিনে মধ্যপ্রদেশের ধর এলাকায় রোড শো করেন মোদি, বক্তৃতাও দেন তার সভায় ছিল কালো মাথার ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল দেখার মত।
- এদিন মোদি বলেন নারী যুবক গরিব ও কৃষক ভারতের চার স্তম্ভ। আগামী ১৫ দিন দেশ জুড়ে মহিলাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। সুস্থ নারী শক্তিশালী পরিবার এটাই ছিল আজকের স্লোগান।
- জেলায় জেলায় মোদীর জন্মদিন পালন। কেক লাড্ডু বিতরণ, সুকান্ত মজুমদার বালুরঘাটে করলেন মোদীর জন্মদিন পালন। কলকাতায় মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে ধোকলা ও পায়েস বিতরণ করা হলো।
- বারাণসীতে মোদির 75তম জন্মদিনে 75 কেজির কেক কাটলেন বারাণসীর মেয়র
- ভারতের স্তম্ভ ভারতের নারী শক্তি বললেন মোদি
মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। তিনি বলেন সমস্ত শিল্পমহল ও রিলায়েন্স পরিবারের পক্ষ থেকে তাকে অন্তরের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই - নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিজেপি নেতা বরুন গান্ধী।
- আজ বিশ্বকর্মা পুজো এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । প্রিয়াঙ্কা গান্ধী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান।
- মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের তরফ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী সেই পুজোয় যোগদান করেন।
- এক ডাকে অভিষেক এ ফোন করে ওড়িশার অত্যাচারিত পরিযায়ী শ্রমিক সাহায্য পেলেন।
- গরিবদের জীবনের পরিবর্তন মূল লক্ষ্য গরিবদের কষ্ট আমার কষ্ট বললেন নরেন্দ্র মোদি
- শাহরুখ খান থেকে আমির খান অক্ষয় কুমার থেকে আলিয়া ভাট বলিউডের অধিকাংশ তারকা মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
- এস আই আর এর জন্য বিশাল অংকের কর্মী প্রয়োজন কমিশনের। বি এল ও ঘাটতি পূরণে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরাই ভরসা।
- নাম প্রশান্ত মন্ডল, পোলিওয় দুই হাত অসম্পূর্ণ । কিন্তু নিট পরীক্ষায় উত্তীর্ণ। এসএসকেএম বলেছিল সে ডাক্তার হতে পারবে না। হাইকোর্টের দ্বারস্থ হয় তার পরিবার। বিচারপতি বিশ্বজিৎ বসু মুম্বাই এমসের(AIIMS) এর বক্তব্য জানতে চান , এমস জানায় সে ডাক্তারি পড়তে পারবে। অর্থাৎ এসএসকেএম এর বিচারে ফেল হলেও এইমসের বিচারে সে পাস।
- ১২ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ
- মালদার বৈষ্ণবনগর এ ভয়াবহ গঙ্গা ভাঙন ।আতঙ্কে ঘর ছাড়ছেন এলাকাবাসীরা, তিন চার বিঘা জমি জলের তলায়।

Be the first to comment