কাল থেকে বাজারে পদ্মার ইলিশ!

Spread the love

রোজদিন ডেস্ক : আমবাঙালির প্রিয় বাংলাদেশের পদ্মার ইলিশ আগামী কাল থেকে বাজারে আসছে। গতকাল রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে আটটি ট্রাক বোঝাই পদ্মার ইলিশ এসেছে। প্রতিটি ট্রাকে চার টন করে ইলিশ আছে। আগামী ৫ অক্টোবর অবধি প্রতিবেশী দেশ থেকে এই ইলিশ আসবে বলে জানা যায়। তবে আমবাঙালির লোভনীয় এই পদ্মার ইলিশের দাম কত হবে তা নিয়ে আলোচনা চলছে। উৎসবের মরসুমে ইলিশ পাঠাতে রাজী হলেও কিলো প্রতি ১১০০ টাকা হারে এখানকার ব্যবসায়ীদের তা কিনতে হয়েছে। এখন বাজারের চাহিদা বুঝে দাম ঠিক করা হবে বলে ব্যবসায়ী মহল সূত্রে জানা যায়।
মৎস্য প্রিয় বঙ্গবাসীর সেরা পছন্দের মাছ হল ইলিশ। এর ওপর পদ্মার ইলিশ হলে তো কথাই নেই। দাম যাই হোক, বাজারে তা পড়ে থাকবে না বলেই আশা ব্যবসায়ী মহলের। এই বছর বাংলাদেশের ইউনুস সরকার ১২০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আসা ইলিশগুলির ওজন এক থেকে দেড় কিলো বলে জানা যায়।
আসন্ন উৎসবের মরসুমে পদ্মার ইলিশ আসায় বেজায় খুশি আপামর বঙ্গবাসী। তবে মহার্ঘ এই মাছ কতজনের পাতে পড়বে তা এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*