হিন্দু (Hindu) ধর্ম বিপদে নেই, মনে করেন শংকরাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : হিন্দু (Hindu) ধর্ম বিপদে আছে বলে বিজেপি ব্যাপক প্রচারে কার্যত জল ঢাললেন পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। আসানসোলে তিনি প্রচার মাধ্যমে র প্রশ্নে সাফ জানান, ধর্ম কখনো বিপদে থাকে না। যারা ধর্ম মানে না,তারা বিপদে পড়ে। পতন হয় তাদের।

অযোধ্যায় রাম মন্দির করে বিজেপি নির্বাচনে ফয়দা তুলতে চেয়েছিল বলে মনে করেন তিনি। বলেন, অযোধ্যা, নাসিক, রামেশ্বরম, চিত্রকূট, সব জায়গায় পরাজিত হয়েছে বিজেপি। রামজি ওদের হারিয়েছেন। তবে ৫০০ বছর ধরে চলে আসা রাম মন্দিরের দাবি বিজেপি পূরণ করেছে বলে জানান।

প্রধানমন্ত্রী র জন্মদিন পালন নিয়ে দেশ জোড়া উন্মাদনার বিপরীতে গিয়ে জানিয়ে দেন, উনি (প্রধানমন্ত্রী)  সন্ন্যাসীদের ওপর চাপ দিচ্ছেন। তাই নিজেও চাপে আছেন। কেন্দ্রে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে না পারার ইঙ্গিত দেন। তবে মোদির আমলে ভারতের দুর্দশা হয়নি  মনে করেন নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, উনি তাঁকেও নিজের অনুগামী করতে চেয়েছিলেন। কিন্তু প্রকৃত সন্ন্যাসীরা কোন রাজনৈতিক দলের অনুগামী হন না।

রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর বক্তব্য, উনি সংখ্যালঘুদের তোষণ করেন।

হিন্দুই হোক বা অহিন্দু, সকলেরই ন্যায় পাওয়ার অধিকার আছে বলে জানান। তবে হিন্দুধর্ম সুরক্ষিত থাকলে বিশ্ব সুরক্ষিত থাকবে।

এই রাজ্যের বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক দের অন্য রাজ্যে হেনস্থার সমর্থন করেন না তিনি। তবে হিন্দি যখন রাষ্ট্র ভাষা,  বাংলার সঙ্গে হিন্দি শেখাও ভাল বলে মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*