প্রধানমন্ত্রী ও তাঁর মা-কে নিয়ে ভিডিও মোছার নির্দেশ পাটনা উচ্চ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের কল্পিত ভিডিও অবিলম্বে মোছার নির্দেশ দিল পাটনা উচ্চ আদালত। আজ এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ফেসবুক, ইউটিউব-সহ সব সমাজ মাধ্যমে থেকেই তা তুলতে হবে। এই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, নির্বাচন কমিশন, বিহার কংগ্রেস, কেন্দ্র ও বিহার সরকারের উদ্দেশ্যেও নোটিশ জারি করেছে আদালত। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর সমাজ মাধ্যমে  বিহার কংগ্রেসের একটি পোস্ট নিয়ে তুমুল বিতর্ক বাধে। কারও নাম না করে এআই দিয়ে তৈরি ওই ভিডিও র শিরোনাম ছিল, সাহেবের স্বপ্নে মা এলেন!

কারও নাম না করলেও ভিডিওতে পুত্রর ছবির সঙ্গে মোদিজির হুবহু মিল। তিনি বলছেন, আজ অনেক ভোট চুরি হয়েছে, এবার ঘুমোই। ঘুমন্ত ওই ব্যক্তির স্বপ্নে মা রূপে যিনি আসেন, তিনিও মোদি জির মায়ের আদলেই তৈরি। তিনি ছেলেকে বলছেন, তুই নোটবন্দির সময় আমায় ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়েছিলি। আমার পা ধুইয়ে দেওয়া নিয়ে রিল বানিয়েছিস। আবার আমার নাম করে বিহারে ভোটের রাজনীতি করছিস!! তাঁকে নিয়ে পুত্র আর কত রাজনীতি করবে বলে তিনি ধিক্কার জানান। এরপর ই ওই ব্যক্তির ঘুম ভেঙে যায়। প্রবল অস্বস্তি বোধ করেন তিনি।

কংগ্রেসের পোস্ট করা এই ভিডিও নিয়ে বিতর্কর ঝড় ওঠে। বিজেপি এর তীব্র নিন্দা করে ধিক্কার জানায়।

আজ উচ্চ আদালত ভিডিও মোছার নির্দেশ দেওয়ায় তারা কিছুটা হলেও স্বস্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*