পঞ্জাবের ভয়াবহ বন্যা (flood), আরও সহায়তার আর্জিতে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : পঞ্জাবের ভয়াবহ বন্যা (flood) পরিস্থিতিতে কেন্দ্রকে আরও সহায়তার আর্জি জানিয়ে চিঠি দিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী কে তিনি লিখেছেন, এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য প্রাথমিক ভাবে ১৬০০ কোটি টাকার সহায়তা যথেষ্ট না। এতে বন্যাদুর্গত পঞ্জাবের মানুষের প্রতি অবিচার হয়েছে।

ওখানে ২০ হাজার কোটি টাকা র বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ৪  লক্ষ একরের ধান নষ্ট, ১০ লক্ষর বেশি গবাদি পশু মৃত, লক্ষ লক্ষ প্রান্তিক মানুষ চরম বিপদে বলে তিনি জানান। বন্যার কবলে বহু জমি নষ্ট হয়েছে, আজও হাজার হাজার একর জমি জলে ডুবেছে। পঞ্জাবের আমজনতার প্রশংসা করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে জানান, ওখানে সাধারণ মানুষ অচেনা দুর্গতদের জন্য ঘর খুলে দিচ্ছেন, নিজেদের যেটুকু আছে, তাই দিয়ে ওঁদের পাশে দাঁড়াচ্ছেন। বন্যাকবলিত পঞ্জাবের মানুষের এই মানবিক ভূমিকার তিনি ঢালাও প্রশংসা করেন। মোদিজিকে তাঁর অনুরোধ, এই সংকটজনক অবস্থায় সরকারের আরও মানবিক হওয়া প্রয়োজন। বন্যা পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করে উপযুক্ত ত্রাণ ও সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীকে আর্জি জানান। বলেন, দুর্গত পঞ্জাব নিশ্চয়ই আবার উঠে দাঁড়াবে। তাঁদের ভবিষ্যত গড়ে তোলার জন্য এক সাথে কাজ করতে তিনি আহবান জানান।  সারা দেশ যে তাদের পাশে আছে, এই বার্তা দেওয়ার অনুরোধ করেন।

বন্যাদুর্গত পঞ্জাবের পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন রাহুল গান্ধী। কিভাবে লক্ষ লক্ষ মানুষ চরম বিপদে আছেন, সেই করুন ছবি তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, পঞ্জাবের সাম্প্রতিক বন্যায় নজিরবিহীন ক্ষতি হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডও। প্রতিদিনই ব্যাপক  ক্ষয়ক্ষতির খবর আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*