- আজ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীনের মৃত্যু দিবস। তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- CAA- তে আবেদনের পর নাগরিকত্ব পেয়েছেন প্রমথরঞ্জন বিশ্বাস। মতুয়াদের বার্তা কোন ভয় নেই।
- পাড়ায় সমাধান নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। কাকদ্বীপের মধুসূদনপুর-এ অশান্তি। বিক্ষোভের মুখে এলাকার তৃণমূল কংগ্রেস নেত্রী রিনা দাস।
- ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক। আধিকারিকদের ধমক দিলেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া।
- পুরুলিয়ার হেঁটজারি, নিম্ন বুনিয়াদি স্কুলে ১৮৪ জনের দায়িত্ব নিয়েছেন একজন শিক্ষক। পড়াশোনার পাশাপাশি মিড-ডে-মিলের দায়িত্ব নিয়েছেন তিনি। প্রাণান্তকর অবস্থা। জরুরি ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে।
- মেদিনীপুরের গুরগুরিপালে ধানের জমিতে হাতির পাল। ধান জমি দাপিয়ে বেড়াচ্ছে দশটি গজরাজ। উন্মত্ত জনতা তাড়া করে হাতির পালকে।
- মুর্শিদাবাদের রাণীনগরে পদ্মায় নৌকাডুবিতে মৃত এক, দেহ উদ্ধার। স্বজন হারিয়ে কান্নার রোল পরিবারে।
- নেপালে সেনার শাসনে ইস্তফা রাষ্ট্রপতির। সেনার দখলে গোটা নেপাল। নেপালে রয়াল আর্মি শান্তি বজায় রাখতে বিরোধীদের আবেদন জানাচ্ছেন।
- নেপালে বাম জমানার অবসান। নতুন প্রধানমন্ত্রী কি বালেন্দ্র শাহ? জল্পনা তুঙ্গে।
- অশান্ত নেপাল নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment